ক্রিকেট

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশে ‘বিব্রত’ আকরাম

Pakistani cricketer celebrating during a match in a green uniform. Channel i News - চ্যানেল আই নিউজ

Pakistani cricketer celebrating on the field, wearing a green jersey with Pakistan’s emblem. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শক্তিশালী দলের তকমা থাকা পাকিস্তান ঘরের মাঠে টানা ১০ পরাজয় দেখেছে। এরমধ্যে বাংলাদেশের কাছে ২-০তে হোয়াইটওয়াশ হওয়া সিরিজও রয়েছে। টাইগারদের কাছে প্রথম ম্যাচে হারার পর র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে যায় দলটি। সিরিজ হারার পর পিছিয়েছে আরও। পাকিস্তানের এমন পারফরম্যান্সে বিব্রত দেশটির কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম।

সাবেক বাঁহাতি অলরাউন্ডার আকরাম বলেছেন, ‘এটি আমাদের ক্রিকেটের জন্য বড় একটি ধাক্কা এবং আমাদের ক্রিকেটের বড় মোড় পরিবর্তনের একটি দিক। পাকিস্তান ভালো অবস্থানে থাকার পর যেভাবে হেরেছে, সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে, খেলা প্রিয় একজন মানুষ হিসেবে আমি বিব্রত হয়েছি।’

‘কোনভাবেই বিষয়টি মেনে নিতে পারিনি। ঘরের মাঠে আমরা ক্রমাগত হেরে চলেছি, সেটাই বলছে আমাদের ক্রিকেটের গুণগত মান কী অবস্থায় রয়েছে।’

আকরাম পাকিস্তানের হয়ে ১০৪ টেস্ট এবং ৩৫৬ ওয়ানডে খেলেছেন। দেশের এমন অবস্থার কথা যখন বলছেন, তখন গত টি-টুয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের কাছে হেরে বসেছিল পাকিস্তান।

বিষয়:আকরাম আফগানিস্তান ইউএসএ পাকিস্তান বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…