চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকিজ ইস্পাতের ডিলার কনফারেন্স: অদম্য অগ্রযাত্রার অনন্য অধ্যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
কর্পোরেট নিউজ
A A
অকিজ ইস্পাতের ডিলার কনফারেন্সে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ ইস্পাত মনোরম সৈকত শহর কক্সবাজারে সফলভাবে সম্পন্ন করেছে ‘আকিজ ইস্পাত অদম্য অগ্রযাত্রায় ডিলার কনফারেন্স ২০২৫’।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই জাঁকজমকপূর্ণ আয়োজনে আকিজ ইস্পাতের ডিলারগণ অংশগ্রহণ করেন, যেখানে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের সম্মানিত চেয়ারম্যান ফারিয়া হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ, এবং আকিজ ইস্পাত ও আকিজ রিসোর্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সেরা ২০ জন ডিলারকে তাদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন বলেন, আপনারা শুধু আমাদের ডিলার নন, বরং আকিজ ইস্পাত পরিবারেরই অংশ। আপনাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাই আমাদের উন্নতির মূল চালিকা শক্তি। আশা করি, এই আয়োজন আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং আমাদের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ ডিলারদের ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে কোম্পানির অবিচল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, গুণগত মানে আপোষহীন নীতি আকিজ ইস্পাতে বজায় রাখা হচ্ছে এবং বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করতে কোম্পানি সর্বোচ্চ সহায়তা ও কৌশলগত দিকনির্দেশনা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আকিজ ইস্পাত এবং আকিজ রিসোর্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আকিজ ইস্পাত আকিজ রিসোর্সের অন্যতম কৌশলগত ব্যবসায়িক ইউনিট, যা ২০২৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে আকিজ ইস্পাত ফ্যাক্টরিতে সর্বোচ্চ মানের ডিডাব্লিউ৪২০ ও ডিডাব্লিউ৫০০ স্টিল রি-বার উৎপাদন করা হচ্ছে, যা দেশের অবকাঠামো উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে।

আকিজ ইস্পাত অদম্য অগ্রযাত্রায় ডিলার কনফারেন্স ২০২৫ শুধুমাত্র একটি ব্যবসায়িক সম্মেলন ছিল না, বরং এটি ছিল একটি পারস্পরিক সম্পর্কের নতুন মাত্রা তৈরির মিলনমেলা। আকিজ ইস্পাত তার ডিলারদের পাশে থেকে ভবিষ্যতে আরও উন্নত ও কার্যকর সমাধান নিয়ে আসবে, এই প্রতিশ্রুতিতেই সফলভাবে সম্পন্ন হয় এই সম্মেলন।

ট্যাগ: আকিজ ইস্পাতআকিজ ইস্পাতের ডিলার কনফারেন্সডিলার কনফারেন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধের ৩ বছর পর ইউক্রেনের সমর্থনে কিয়েভে ইউরোপীয় নেতারা

পরবর্তী

চিকিৎসক ছাড়া ডাক্তার পদবি ব্যবহার না করার দাবিতে ‘একাডেমিক শাটডাউন’

পরবর্তী
ডাক্তারদের হাতে স্টেথোস্কোপ, স্বাস্থ্যসেবা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসক ছাড়া ডাক্তার পদবি ব্যবহার না করার দাবিতে ‘একাডেমিক শাটডাউন’

দুলনদী ও বর একসঙ্গে বসে ছবি তুলছেন, প্রাকৃতিক পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৬৯৪ দিনের প্রেম, পরিণয়ে সরব মেহজাবীন

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT