চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ১৭, মে ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তরুণ গেমারদের জন্য ‘কুরবানী রান’ নামে একটি গেমিং টুর্নামেন্টের উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড। শনিবার (১৬ মে) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেওয়া এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে আকিজ আইবস-এর গেমিং প্ল্যাটফর্ম ‘ইলিউশন আর্ক’-এ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। প্ল্যাটফর্মটিতে নিবন্ধনের মাধ্যমে গেমাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

আগামী ১০ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এতে অংশগহণকারী শীর্ষ ২৫ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোয়েভ ওভেনসহ আরও নানা উপহার।

অনুষ্ঠানে আকিজ আইবস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ বিন রশিদ বলেন, ‘তরুণদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ বিকল্প তৈরি করা জরুরি। ‘ইলিউশন আর্ক’ প্ল্যাটফর্মের ‘কুরবানী রান’ টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ, যাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে নিয়ে য্ওায়ার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের গেমারদের জন্য একটি দেশীয় প্লাটফর্ম তৈরি করাই ‘ইলিউশন আর্ক’-এর মূল উদ্দেশ্য। দেশের তরুণেরা যেন বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভর না করে দেশীয় গেমিং শিল্পের বিকাশে যুক্ত হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি তরুণ প্রজন্মের জন্য আকিজ রিসোর্সের একটি ডিজিটাল সিএসআর ইনিশিয়েটিভ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী, আকিজ রিসোর্সের হেড অব কর্পোরেট সার্ভিসেস মেজর জাহিদুল হাসান (অব.) এবং ‘কুরবানী রান’ গেমের প্রধান ডেভেলপার জুবায়ের আল হাসানসহ আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকিজ আইবসকুরবানী রানগেমিং টুর্নামেন্টে
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT