বিনোদন

সত্যিই কি বিয়ে ভাঙছে? দেখা গেল অন্য চিত্র!

বিবাহের অনুষ্ঠানে অতিথিদের আনন্দময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহের অনুষ্ঠানে অতিথিরা সাজগোজে ভরা, আনন্দে মেতে উঠেছেন, বিভিন্ন দিক থেকে ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে একসঙ্গে পা রাখেননি অভিষেক-ঐশ্বরিয়া। তা দেখে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়। বিয়ে ভাঙছে অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাইয়ের, এমনটাই মনে করে নিয়েছেন অনেকে। কিন্তু ভিন্ন চিত্রও আছে। বিয়ের অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে অভিষেকের সাথেই দেখা গেছে ঐশ্বরিয়াকে।

বিয়ের দিন বচ্চন পরিবারের সাথে ছবি না তুললেও অভিষেকের সঙ্গে বসতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। শুধু তাই নয়, হৃতিকের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠতেও দেখা গেছে দুজনকে। তাদের সাথে আরাধ্যও ছিল। সামাজিক মাধ্যমে এখন ভাইরাল সেই ভিডিও।

এর আগে অনুষ্ঠানে হাতে হাত রেখে উপস্থিত হন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাদের সঙ্গে ছিলেন শ্বেতা নন্দা, নিখিল নন্দা, নব্যা নভেলি নন্দা, অগ্যস্ত নন্দা, অভিষেক বচ্চন। ছিলেন না শুধু ঐশ্বরিয়া আর আরাধ্য বচ্চন!

পরে মা-মেয়ে আলাদা ক্যামেরার সামনে পোজ দেন। তা দেখে অনেকেই অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে শঙ্কায় ছিলেন। দুজনের একসঙ্গে হাসি-গল্প মেতে ওঠার ভিডিও দেখে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।

বিষয়টি নিয়ে চলছে চর্চা। অনেকের মতে, অভিষেক আলাদা বাড়ি কিনেছেন। দুজনের সম্পর্কটা ঠিক থাকলে হয়তো বাবা-মাকে ছেড়ে সেখানেই ঐশ্বরিয়াকে নিয়ে থাকবেন অভিষেক।

তবে একসঙ্গে বসে বিয়ের অনুষ্ঠান দেখলেও মঙ্গল উৎসবে তাদের এক ফ্রেমে দেখা যায়নি। তাই পুরাপুরি দুশ্চিন্তা মুক্ত হওয়ার সুযোগ নেই ভক্তদের।

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Bubble (@bollywoodbubble)

বিষয়:অভিষেক আম্বানি ঐশ্বরিয়া গুঞ্জন বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…