চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে লাগেজ ভাঙ্গার ঘটনা কবে বন্ধ হবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪৭ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২২
সম্পাদকীয়
A A

সাফজয়ী দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামুসন্নাহারের লাগেজ থেকে ডলার, কাপড়চোপড় ও অন্য আনুষঙ্গিক জিনিসপত্র খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। নেপাল থেকে ঢাকায় ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আর্মড পুলিশ ব্যাটিলিয়ন (এপিবিএন)। সাফ ফুটবলে চ্যাম্পিয়ন দলের ফুটবলারের সাথে ঘটে যাওয়া ওই অনাকাঙ্খিত ঘটনায় তোলপাড় সামাজিক মাধ্যম।

একটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দর সেদেশের প্রধান গেটওয়ে হিসেবে সারাবিশ্বের কাছে পরিচিত হয়ে থাকে। প্রতিদিন বহু দেশি-বিদেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ ও দেশ ত্যাগ করে থাকে। তারা এই আসা-যাওয়ার পথে এই বিমানবন্দরে কী মানের সেবা পেলো, তার প্রতিফলন নানা সূচকে উঠে আসে। এতে বোঝা যায় সেদেশের সভ্যতা, সংস্কৃতি তথা ব্যবস্থাপনার মান ও পরিধি। একটি বিমানবন্দরের সার্বিক কার্যক্রম সেই দেশের ভাবমূর্তি উপস্থাপন করে থাকে, প্রাথমিকভাবে একটি দেশকে প্রতিনিধিত্ব করে থাকে ভ্রমণকারীদের কাছে। এইসব প্রেক্ষাপটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশ কেমন, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

সাফজয়ী দুই ফুটবলারের সাথে ঘটে যাওয়া ঘটনা মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং এটি বহুদিনের অভ্যাস আর অব্যবস্থাপনার ফল বলে আমাদের ধারণা।

প্রতিনিয়ত দেশের বিমানবন্দরে দৃশ্যমান হয়রানির শিকার হন প্রবাসী বাংলাদেশিরা। ভ্রমণে যাতায়াতে কন্ট্রাক্ট, মালামাল চুরি, লাগেজ কাটা ও ট্রলি সংকটের মতো ঘটনার মুখোমুখি হন তারা। অনেকের কাছে তাই বিমানবন্দর মানেই আতঙ্কের নাম। এসব নিয়ে বহু আলোচনা-সমালোচনা হয় সবসময়ই। গুরুতর কিছু হলে তদন্ত কমিটি বা ব্যবস্থা গ্রহণের আশ্বাস আসে মাত্র!

সমস্যা সমাধানের উপায় হিসেবে কোনো শক্ত পদক্ষেপ না নিয়ে বিদেশিদের হাতে দিতে যাচ্ছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনালের গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম। শুধু গ্রাউন্ড হ্যান্ডলিং নয় পর্যায়ক্রমে পুরো টার্মিনাল পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হবে বলে কিছুদিন আগে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) পরিচালনা পর্ষদ।

উন্নত দেশের যে কোনো বিমানবন্দরের দিকে লক্ষ করলে দেখা যায়, সেখানে যাত্রীসেবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এমন নয় যে, এ বিষয়গুলো দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানেন না। কিন্তু তারপরেও অজ্ঞাত কারণে কোনো চক্র নয়তো অদৃশ্য শক্তির হাতে জিম্মি দেশের প্রধান বিমানবন্দর। দেশের ভাবমূর্তি উন্নয়নে ও অগ্রসরমান অর্থনীতির প্রতিযোগিতায় টিকে থাকতে এ দিকে কার্যকর মনোযোগ দরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুরিবিমানবন্দরে লাগেজ ভাঙ্গালাগেজলাগেজ ভাঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT