চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে বায়ু দূষণের কারণে মানুষের গড়ে ৬ বছর আয়ু কমছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
স্বাস্থ্য
A A
ধুলাবালুর কারণে ঢাকা রাস্তায় চলাচল ব্যাহত, মানুষ ও যানবাহন ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বায়ু দূষণ দক্ষিণ এশিয়ার মানুষের আয়ু ৫ বছর করে কমিয়ে দিতে পারে বলে এক সমীক্ষায় উঠে আসে। বায়ু দূষণের কারণে বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকের জীবন থেকে গড়ে ৬ বছর ৮ মাস আয়ু কমে যাচ্ছে বলেও জানানো হয়েছে সমীক্ষায়।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ এশিয়ায় বায়ুর মান দূষণের অন্যতম কারণ দ্রুত শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধি। বর্তমানে বায়ু দূষণের মাত্রা একুশ শতকের শুরুর সময়ের চেয়ে ৫০ শতাংশ বেড়েছে। শিকাগো ইউনিভার্সিটি অব এনার্জি পলিসি ইনস্টিটিউট-এর সর্বশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে বলা হয়, বিশ্বজুড়ে দূষণের কারণে কমে যাওয়া মোট আয়ুষ্কালের অর্ধেকই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালে।

Banglabid

শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকের জীবন থেকে গড়ে ৬ বছর ৮ মাস আয়ু কমে যাচ্ছে।

২০১৩ সাল থেকে বৈশ্বিক দূষণের প্রায় ৫৯% বৃদ্ধির জন্য ভারত দায়ী। বিশ্বের সবচেয়ে দূষিত মেগা-শহর নয়াদিল্লিতে মানুষের গড় আয়ু প্রায় ১০ বছরের মত কমে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গড়ে বছরে প্রতি ঘনমিটারে বায়ুবাহিত কণা ৫ মাইক্রোগ্রামে সীমাবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে এই মাত্রা গড়ে প্রতি ঘনমিটারে রয়েছে ৭৪ মাইক্রোগ্রাম।

এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রায় আনা হলে, বিশ্বব্যাপী গড়ে প্রত্যেক ব্যক্তি তাদের আয়ুতে ২.৩ বছর যোগ করবে। অথবা বিশ্বব্যাপী সম্মিলিত ১৭.৮ বিলিয়ন আয়ুষ্কাল বৃদ্ধি পাবে।

Reneta

বিশ্বজুড়ে বায়ু দূষণ কমানোর চ্যালেঞ্জ বেশ কঠিন। চীন এক্ষেত্রে কিছুটা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দেশটি ২০১৩ সাল থেকে বায়ু দূষণ ৪২.৩ শতাংশ কমিয়েছে।

দেশটির এ উন্নতি অব্যাহত থাকলে গড়ে একজন  চীনা নাগরিকের আয়ু ২.২ বছর বৃদ্ধি পেতে পারে। ডব্লিউএইচও’র নির্দেশিকা থেকে চীনের বায়ুর মানমাত্রা এখনো ৬ গুণ বেশি। ফলে এটি একজন চীনা নাগরিকের আয়ু ২.৫ বছর কমিয়ে দিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিন্সিপাল মতিউর রহমান: তৃণমূলের আপোষহীন প্রতিনিধি

পরবর্তী

রাজনীতি ও অর্থনীতি নিয়ে ২ বিজ্ঞের মনোজ্ঞ আলোচনা

পরবর্তী
রাজনীতি ও অর্থনীতি নিয়ে মনোজ্ঞ আলোচনা চলমান টেলিভিশন শো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতি ও অর্থনীতি নিয়ে ২ বিজ্ঞের মনোজ্ঞ আলোচনা

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা প্রশ্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাউকে কারাগারে পাঠানোর পরিকল্পনা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সর্বশেষ

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT