চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ নভেম্বর ‘এয়ার ইন্ডিয়া’র উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
এয়ার ইন্ডিয়া উড়োজাহাজ ও একজন ব্যক্তি, সংবাদ সম্পর্কিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। আর ওই দিন ‘এয়ার ইন্ডিয়া’র উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ এর প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুন বলেছেন, ১৯ নভেম্বর শিখ সম্প্রদায়ের কোনও ব্যক্তি এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে উঠবেন না। তা না হলে প্রাণহানি হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, পান্নুন সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় বলেছেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দর ১৯ নভেম্বর বন্ধ থাকবে এবং এর নাম পরিবর্তন করা হবে। তিনি বলেন, এই একই দিনে চলমান ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে।

ভিডিওতে পান্নুন মোদি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধী বিমানবন্দর বন্ধ রাখুন। পাঞ্জাব স্বাধীন হলে দিল্লি বিমানবন্দরের নামও পরিবর্তন করা হবে। তিনি আরও বলেন, ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালের দিন ‘ওয়ার্ল্ড টেরর কাপ’ খেলা হবে। নির্বিচারে শিখদের হত্যা করার কথা গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে।

Banglabid

এই সময় পাঞ্জাবের স্বাধীনতা নিয়ে পুনরায় গণভোট শুরু করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন পান্নুন।

এর আগেও পান্নুন এই রকম হুমকি দিয়েছিলেন। গত সেপ্টেম্বরে তিনি খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধের মধ্যে কানাডিয়ান শিখদের দেশ ছেড়ে যাওয়ার আহ্বানও জানান। এ ছাড়াও চলতি আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুমকি দিয়েছিলেন পান্নুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজএয়ার ইন্ডিয়াখালিস্তানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা জানি কারা আগুন লাগাচ্ছে: ডিবি প্রধান

পরবর্তী

কানাডায় হেমন্ত উৎসব আর পূজা অনুষ্ঠিত

পরবর্তী
কানাডায় হেমন্ত উৎসব ও পূজা উদযাপন, অতিথিরা মঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় হেমন্ত উৎসব আর পূজা অনুষ্ঠিত

বাংলাদেশের জৈব কৃষি প্রযুক্তিতে উন্নত চারা উৎপাদন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি জৈব প্রযুক্তিতে বাংলাদেশের সাফল্য ও বর্তমান সরকারের আন্তরিকতা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT