কুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনী

অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে, আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর তেজগাঁওস্থ কুনিপাড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
সন্ধ্যায় কুনিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন লাগার পর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিসের ব্যবস্থাপক (মিডিয়া) মো. শাহজাহান শিকদার জানান: আজ সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
উল্লেখ্য, কুনিপাড়া বস্তির হ্যাপি হোমস রোলিং মিলসে আগুনের সূত্রপাত হয়। সেখান বহু সংখ্যক টিনের ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






