বাংলাদেশ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে ফিরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে ফিরেছেন, তিনি বিমান বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরেছেন।

শুক্রবার  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান এই সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ১৫ মার্চ ঢাকা ছাড়েন।

বিষয়:আইএসপিআর দেশে ফেরা বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…