বিশেষ শিশুদের জন্য বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানসহ বিমান ও সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সে সময় ছিলেন।







