চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করতে পারে: আইএমএফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
অর্থনীতি, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সারা বিশ্বে চাকরির নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করলেও এটি উৎপাদনশীলতা এবং বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়াতে অভূতপূর্ব সুযোগ তৈরি করতে পারে। 

এনডিটিভি জানিয়েছে, সুইজারল্যান্ডের ডাভোসে বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার আগে ওয়াশিংটনে একটি সাক্ষাৎকারে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, উন্নত অর্থনীতির দেশগুলোতে ৬০ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে এআই। তবে আশা করা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে এআই এর প্রভাব এত হবে না। সেখানে এআই এর কারনে প্রায় ৪০ শতাংশের মত চাকরি প্রভাবিত হতে পারে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সারা বিশ্বে চাকরির নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করলেও উৎপাদনশীলতার মাত্রা বাড়ানো এবং বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়াতে অভূতপূর্ব সুযোগ তৈরি করতে পারে। এটি কিছু চাকরিতে নেতিবাচক প্রভাব ফেলবে। আবার কিছু ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াবে।

জর্জিয়েভা বলেন, আপনার চাকরি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যেতে পারে অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার কাজকে উন্নত করতে সাহায্য করতে পারে। এতে আপনার উৎপাদনশীলতা বাড়বে যার ফলে আয়ের মাত্রাও বেড়ে যেতে পারে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যে সুযোগগুলো তৈরি করবে তা ধরতে সক্ষম হওয়ার জন্য বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোকে সাহায্য করার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তিনি বলেন, বিশ্বে অর্থনীতি শক্ত স্থানে ফিরে আসছে, মুদ্রাস্ফীতি কমছে, কিন্তু এখনও তা পুরোপুরি শেষ হয়নি।

জর্জিয়েভা আরও বলেন, ২০২৪ বিশ্বব্যাপী রাজস্ব নীতির জন্য খুব কঠিন বছর হতে পারে। কারণ দেশগুলো কোভিড -১৯ মহামারি চলাকালীন জমা হওয়া ঋণের বোঝা মোকাবেলা করতে ব্যস্ত। এবছর অনেক দেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে রাষ্ট্রগুলোর ওপর বেশ চাপ পড়বে। প্রায় ৮০টি দেশে নির্বাচন হতে চলেছে এবং আমরা জানি নির্বাচনের সময় কত বেশি ব্যয়ের চাপ থাকে।

আইএমএফ এর এক প্রতিবেদন অনুযায়ী, উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির শ্রমবাজারগুলো এআই থেকে ছোট একটি প্রভাব দেখতে পারে। কর্মক্ষেত্রে এআই-এর মিশ্রণের মাধ্যমে উৎপাদনশীলতা থেকে তাদের উপকৃত হওয়ার সম্ভাবনা কম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিলএআইকৃত্রিম বুদ্ধিমত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT