চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও উইকেটকিপার. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর মাঠে গড়ানোর কথা ছিল। তবে এদিন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নবরাত্রির প্রথমদিন সূচিতে এসেছে পরিবর্তন। একদিন এগিয়ে আনা আগামী ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মহারণ মাঠে গড়াবে।

ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূচি পরিবর্তের ব্যাপারে সম্মতি জানিয়েছে। ভেন্যু নিয়ে পাকিস্তান একসময় আপত্তি জানালেও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ম্যাচ।

ভারত-পাকিস্তান ম্যাচের কারণে আরও একটি ম্যাচের সূচিতে আসছে পরিবর্তন। ১২ অক্টোবর হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের খেলার কথা ছিল। খেলাটি দুইদিন এগিয়ে এনে ১০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিশ্বকাপে আরও কয়েকটি ম্যাচের তারিখ পাল্টাতে পারে। সূচি পরিবর্তনের বিষয়ে দ্রুতই বিজ্ঞপ্তি দেবে আইসিসি।

গুজরাট রাজ্যে রাতব্যাপী গরবা নাচের সঙ্গে নবরাত্রি উদযাপন করা হয়। স্থানীয় পুলিশ বিসিসিআইকে বলেছে, সেদিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা কঠিন হবে। এজন্যই ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে।

সূচি পরিবর্তন হওয়াটা অনেক সমর্থকদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। কারণ ম্যাচটির তারিখ জানার পর অনেকেই ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। অনেকেই হোটেল বুকিং দিয়েছেন, সড়ক, রেল ও আকাশপথের টিকিটও কেটেছেন। ম্যাচের সূচি পরিবর্তন হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হবে।

ট্যাগ: আহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাহায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যার কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন হিমেল

পরবর্তী

চীনে ১৪০ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভঙ্গ, ১১ জনের মৃত্যু

পরবর্তী
শহরে ব্যাপক বন্যার কারণে মানুষ পানিতে আটকা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ১৪০ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভঙ্গ, ১১ জনের মৃত্যু

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, সচেতনতার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর সংখ্যা, সিডিসি’র সতর্কতা

সর্বশেষ

ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

আগস্ট ২৭, ২০২৬

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT