আদালত

আহমদ হোসেন ও এম সোহায়েল ৪ দিনের রিমান্ডে

যুবদল নেতা হত্যা

আহমদ হোসেন ও এম সোহায়েল ৪ দিনের রিমান্ডে, বাংলাদেশি পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমদ হোসেন ও এম সোহায়েল ৪ দিনের রিমান্ডে, বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার আন্দোলনে যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান।

আসামিদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে এবং আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ডিবি। পরে তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়।

বিষয়:আহমদ হোসেন মোহাম্মদ সোহায়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…