ভারতের সঙ্গে করা চুক্তি দেশবিরোধী: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যান্য নেতা ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ভারতের সঙ্গে সরকার যে চুক্তি করেছে তা দেশবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ জুন) নয়াপল্টনে দলীয় কার্যালয়েল সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
তিনি বলেন, সব কিছুই বিকিয়ে দিয়েছেন। বাংলাদেশ এর মানুষ কী পেয়েছে? এই সরকার থাকা মানেই দেশ ধ্বংস। সবাইকে এক হয়ে রাজপথে আরো তীব্র আন্দোলন করতে হবে। এই সরকারকে বিদায় করতে হবে। গণতন্ত্র মানেই খালেদা জিয়া।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






