চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃক্ষরোপণে ‘শেভরন বাংলাদেশ’ ও ‘গ্রিন সেভারস’ এর চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৪
পরিবেশ
A A
শেভরন বাংলাদেশ ও গ্রিন সেভারস এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার গুলশানে শেভরন বাংলাদেশের কর্পোরেট অফিসে শেভরন বাংলাদেশ এবং গ্রিন সেভার্স আনুষ্ঠানিকভাবে ‘পরিকল্পিত বৃক্ষরোপণ উদ্যোগ’ শীর্ষক পাঁচ বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে।

২০২৪-২০২৯ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পটি তিনটি প্রধান অংশে পরিচালিত হবে।

প্রথমত, ‘শেভরন বাংলাদেশ’ পরিচালিত বিবিয়ানা গ্যাস প্লান্টের সংযোগ সড়কের দুপাশজুড়ে দেশজ গাছকে প্রাধান্য দিয়ে সবুজ অরণ্যে সাজাতে এবং পাখি ও অন্যান্য জীববৈচিত্র্যের খাদ্যের যোগান ও আবাসস্থল তৈরিতে উপযোগী চার হাজার বৃক্ষের চারা রোপণ ও রোপণ পরবর্তী দীর্ঘ মেয়াদী পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বাঁচিয়ে রাখবে।

Banglabid

এখানে রোপণ উপযোগী গাছের মধ্যে ৩৬টি ভিন্ন ভিন্ন প্রজাতির এক হাজার ৩৫০টি মাঝারি ও এক হাজার ৫০০টি বড় আকৃতির বৃক্ষজাতীয় শোভাবর্ধনকারী ফুল ও কাঠ গাছ এবং এক হাজার ১৫০টি দেবদারু গাছের চারা রোপণ করা হবে। প্রতিটি চারার সঙ্গে খুঁটি, গবাদি পশুর হাত থেকে গাছ রক্ষায় চারাকে ঘিরে বেড়া ও গ্রিন সেভারসের পক্ষ থেকে চলবে একটানা ৩ বছর মেয়াদি রক্ষণাবেক্ষণের কাজ।

দ্বিতীয়ত, বিবিয়ানা গ্যাস প্লান্টের নিকটবর্তী হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশে চলবে কমিউনিটি পর্যায়ে ‘বৃক্ষরোপণ অভিযান’। এককপর্যায়ে স্থানীয় লোকজন থেকে শুরু করে স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসার মত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার দুপাশজুড়ে চলবে বৃক্ষরোপণ কার্যক্রম।

তৃতীয়ত, চুক্তির এই ৫ বছর মেয়াদে ‘শেভরন বাংলাদেশ’ ও ‘গ্রিন সেভারস’ বাংলাদেশের যেকোন প্রান্তে পরিকল্পিত বৃক্ষরোপণের জন্য উপযোগিতা ও চাহিদা বিবেচনায় উন্নত জাতের দেশজ গাছের চারা সরবরাহ করবে।

Reneta

উল্লেখ্য, শেভরন বিশ্বের শীর্ষস্থানীয় সমন্বিত জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। জ্বালানি সরবরাহের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর পদচারণা রয়েছে। বিশ্বব্যাপী শেভরন সমাজের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। এছাড়া সাশ্রয়ী, নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাজ করছে।

আর পরিবেশ, নগরকৃষি, ছাদবাগান ও দেশব্যাপী পরিকল্পিত সবুজায়নের লক্ষ্যে ২০১০ থেকে কার্যক্রম পরিচালনা করছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশবাদী প্রতিষ্ঠান ‘গ্রিন সেভারস’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিন সেভারসবৃক্ষ রোপণশেভরন বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিতৃত্বকালীন ছুটির জন্য নীতিমালা করতে হাইকোর্টে রিট

পরবর্তী

আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

খেলাধুলার মাঠে মাঠকর্মীরা কাজ করছে, দর্শকরা স্টেডিয়ামে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে বাড়ল মাঠকর্মীদের বেতন

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT