বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে রাজী ড. ইউনূস

ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। এ প্রস্তাবে রাজী হয়েছেন অধ্যাপক ইউনূস।

সংবাদ মাধ্যম বিবিসিকে ড. ইউনূস বলেছেন, যে ছাত্ররা এত ত্যাগ স্বীকার করেছে, এই কঠিন সময়ে তারা যখন আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছে, আমি কিভাবে তাদের প্রত্যাখ্যান করতে পারি?

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক মিজ মোরশেদ জানান, ড. ইউনূস এখন প্যারিসে রয়েছেন। খুব শিগগিরই ঢাকায় ফিরে আসবেন তিনি।

এর আগে, সোমবার ৫ আগস্ট শেষ রাতের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস নোবেলজয়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…