চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যার অনুরোধে ‘তাণ্ডব’-এ আফজাল হোসেন

শুরুতে রাফীর ‘তাণ্ডব’-এ অভিনয় করতে চাননি কিংবদন্তী এই অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
আফজাল হোসেনের হাসিমুখে ছবি, বাংলা সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়হান রাফী পরিচালিত বছরের বহুল আলোচিত ছবি ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন একুশে পদকে ভূষিত বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন। পেয়েছেন প্রশংসাও। অথচ এই সিনেমায় শুরুতে তিনি অভিনয়ই করতে চাননি!

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের জনপ্রিয় পডকাস্টের ৮ম পর্বে অতিথি হয়ে এমন তথ্যই জানালেন এই কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে আফজাল হোসেন কথা প্রসঙ্গে বলেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় শুরুতে তিনি অভিনয় করতে চাননি। পরবর্তীতে বন্ধু ফরিদুর রেজা সাগরের অনুরোধে তিনি পুনবির্বেচনা করেন। যদিও শেষ পর্যন্ত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকরই হয়েছে।

আলোচনায় অংশগ্রহণকারী তিনজন ব্যক্তি, আফজাল হোসেনের অনুরোধে তাণ্ডব অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ
‘তাণ্ডব’-এ আফজাল হোসেন
Banglabid

অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানকে ‘লক্ষ্মী ছেলে’ সম্বোধন করে আফজাল হোসেন বলেন, ক্যারিয়ারের ২৬ বছর পার করার পরও শাকিব খানের প্রতিনিয়ত দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার তাড়না আমাকে মুগ্ধ করে।

ভীষণ ইতিবাচক মানুষ আফজাল হোসেন পডকাস্টে বলেন, ‘আমাদের সমাজে এখন প্রেম থাকিতেও প্রেমহীন, অল্পতেই অসন্তুষ্ট হওয়া মানুষের সংখ্যা প্রচুর। অনেকের জীবনে কোনো কিছু নিয়ে মুগ্ধতা নেই, নেই বিস্ময়। সুখের জন্য কাঙালিপনা নেই। কৃতজ্ঞতকার সাথে প্রাপ্তির আনন্দ এখন আর কেউ স্বীকার করেনা। বেঁচে থাকার অসাধারণত্ব অনুভব করেনা। কিছু মানুষ জীবন কাটায়, জীবন তাদের ভাবায় না। আমরা কাছের মানুষকেও ধন্যবাদ জানাতে ভুলে যাই’।

চ্যানেল আই অনলাইন এর সাক্ষাৎকারে আফজাল হোসেন ও অন্য ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে আফজাল হোসেন

আফজাল হোসেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে স্মরণ করেন তার শুরুর দিনগুলোর অনেক না বলা কথা। তিনি বলেন, ‘এই শহরে এসেছিলাম বহু দূরের একটা গ্রাম থেকে। যেখানে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা নামলে ঘরে ঘরে জ্বলে উঠতো হ্যারিকেন। তখন সে হ্যারিকেনের স্বল্প আলো কখনোই মিটমিটে মনে হয়নি। নিজেদের বাড়ি ঘর ছাড়াও যে কোনো দিকে যাবার পথকে মনে হয়নি অন্য কারো পথ ধরে হাঁটছি। একটা পুকুরে ঝাপ দিতে ইচ্ছা হওয়া মাত্র ঝাপ দিয়ে পড়া যেতো। পুরো গ্রামটাকে মনে হতো নিজের। যে কোনো উৎসবে সবাই হৈ হৈ করে একত্রিত হয়ে যেতো। কখন, কাকে কী করতে হবে, তা বলে দেয়নি কেউ। তখন মানুষের মনে স্বস্তি ছিল, শান্তি ছিল’।

Reneta

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। এই পর্বটি প্রচার হবে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনতাণ্ডবফরিদুর রেজা সাগররায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ৬৪৭ জন

পরবর্তী

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা

পরবর্তী
জনসমাগমের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা

স্বরাষ্ট্র উপদেষ্টা রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT