অপরাধ

নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

Map of Kamrangirchar area in Dhaka, Bangladesh with highlighted region. Channel i News - চ্যানেল আই নিউজ

Detailed map showing Kamrangirchar in Dhaka, Bangladesh, with surrounding neighborhoods and landmarks. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর কামরাঙ্গীরচরে নিজের কারখানা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নূরে আলম নামে এক কারখানা মালিকের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি চার দিন আগে নিখোঁজ হন।

আজ মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

কামরাঙ্গীর হাসান নগর ভান্ডারীর মোড়ে স্কিন প্রিন্ট ব্যবসায়ী নুরে আলমকে (৫৭) হত্যার পর লাশ মাটির নীচে পুতে রাখে তারই কর্মচারীসহ অন্যান্যরা।

এই ঘটনায় কারখানার এক কর্মচারীসহ চারজন জড়িত বলে জানা গেছে। মূল হত্যাকারীসহ দুইজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের বিত্তিতে লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে। বাকি দুজনকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক নুরে আলম। খোঁজাখুঁজির পর তার কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবার।

স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীসহ বেশ কয়েকজন। আর তাতে বাধা দিলে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেয়া হয়।

পুলিশ জানায়, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ও আইন অনুযায়ী লাশ উদ্ধার প্রক্রিয়া চলমান আছে।

বিষয়:কামরাঙ্গীরচর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…