আন্তর্জাতিক

স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা

ক্রাইম সিনে 'ক্রাইম সিন ডু নট ক্রস' সতর্কতা ট্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধের দৃশ্যের জন্য সতর্কতা ট্যাগ সহ একটি ছবি, যেখানে পুলিশি তদন্তের জন্য সতর্কতা জারি করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বিহারে স্ত্রী ও তিন মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মুন্না যাদব নামের এক ব্যক্তি। এছাড়া দু’ছেলেকেও হত্যার চেষ্টা করেছেন যাদব।

বুধবার ১৪ জুন ভারতীয় সংবাদমধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন ভোর রাতে এই ঘটনা ঘটে।

নিহতের মধ্যে রয়েছে যাদবের স্ত্রী পূজা দেবী এবং তিন মেয়ে সুমনা (১৮), আঁচল (১৬) ও রোশনি কুমারী (১৫)। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে প্রথমে স্ত্রী পূজা দেবীকে এবং পরে তিন মেয়েকে হত্যা করে যাদব।

খাগরিয়ার পুলিশ সুপার অমিতেশ কুমার জানান, স্ত্রী এবং তিন মেয়েকে ধারালো বস্তু দিয়ে হত্যা করেন যাদব। পরে নিজের দু’ছেলেকেও হত্যার চেষ্টা করেন। কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে যাদব তার ঘরের বাইরে গাছে ঝুলে আত্মহত্যা করেন।

পুলিশ সুপার বলেন, যাদবের দু’ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে।

এসপি আরও বলেন, পুলিশ ঘটনার সাথে সম্পর্কিত সকল তথ্য সংগ্রহ করছে। ঘটনার সত্যতা জানতে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিষয়:বিহার ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…