অদ্ভুতুড়ে

চার বছর পর পাওয়া গেল ফ্লাইট থেকে হারিয়ে যাওয়া স্যুটকেস

নিরাপদে রাখা একটি নীল স্যুটকেস বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

Large blue wheeled suitcase standing on the floor in modern airport terminal. Copy space

২০১৮ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি ব্যবসায়িক ট্রিপ থেকে বাড়ি ফেরার সময় ইউনাইটেড এয়ারলাইন্স থেকে হারিয়ে যাওয়া একটি স্যুটকেস প্রায় চার বছর পরে ফিরে পেলেন মার্কিন নাগরিক এপ্রিল গ্যাভিন।

তিনি জানান, অনেক চেষ্টা করার পরেও তিনি হারিয়ে যাওয়া স্যুটকেসটি তখন খুঁজে পাননি। হারিয়ে যাওয়া লাগেজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও  শেয়ার করেছিলেন সেসময়।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক মাস খোঁজাখুঁজির পর, বিমান সংস্থা তাকে জানায় যে ব্যাগটি নিখোঁজ হয়ে যাওয়া একটি রহস্য এবং তাকে তার হারানো আইটেমগুলির জন্য কিছুটা  ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।

গ্যাভিন বলেন, তিনি চলতি সপ্তাহে একটি ফোন কল পেয়ে হতবাক হয়েছিলেন যখন তাকে হারানো স্যুটকেসটির কথা জানানো হয়। তার স্যুটকেসটি হিউস্টনের একটি বিমানবন্দরে আছে এবং স্যুটকেসটি সংগ্রহ করার জন্য যেতে বলা হয়েছে।

তিনি জানান, আমি বিশ্বাস করতে পারছি না যে এই স্যুটকেসটি চার বছর ধরে ঘুরে বেড়ানোর পর অবশেষে আমার কাছে ফিরে এসেছে।

হারানো  ব্যাগটি ফিরে পাওয়ার পর গ্যাভিন বলেন, কিছুটা এলোমেলো ও ক্ষতবিক্ষত থাকলেও এর ভেতরের জিনিসপত্র একদম অক্ষত ছিল।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…