গেল বছর ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক করেছিলেন শাহরুখ কন্যা সুহানা খান। যদিও সুহানা অভিনীত সেই সিনেমা নিয়ে কম বিতর্ক ও সমালোচনা হয়নি! তবে সিনেমাতে অপ্রাপ্তির মাঝেও বিলাসবহুল দুই দুইটি সম্পত্তির মালিক হয়ে গেলেন সুহানা।
ইতোপূর্বেই আলিবাগে কৃষিজমি কিনেছিলেন সুহানা। জানা গিয়েছিল, সেই জমির দাম ১২ কোটি ৯১ লক্ষ টাকা। আর এবার দক্ষিণ মুম্বাইয়ের সমুদ্র সংলগ্ন এলাকা আলিবাগে একটি বিলাসবহুল বাংলো কিনলেন সুহানা।
দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুহানার ক্রয়কৃত এই সম্পত্তিটি মূলত তিনটি কাঠামো জুড়ে রয়েছে। এই কাঠামোগুলির কার্পেট এলাকা যথাক্রমে ১২১৮, ১৯৬ এবং ১২০ বর্গফুট।
গত ১২ ফেব্রুয়ারি চুক্তিটি সিল করা হয়েছিল এবং পরের দিন সুহানা রুপির স্ট্যাম্প ডিউটি বাবদ ৫৭ লক্ষ টাকা প্রদান করেছিলেন। তবে এই বাংলো কিনতে কত খরচ হয়েছে, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আলিবাগে এটাই সুহানার একমাত্র বাংলো এমন নয়। বাবা শাহরুখ খানেরও আলিবাগে একটি প্রাসাদেরও মালিক সুহানা। তবে কি শাহরুখের মান্নাত ছেড়ে আলিবাগের বাংলোতে থাকা শুরু করবেন সুহানা এ নিয়েই চলছে জল্পনা। – বলিউড হাঙ্গামা








