চিকিৎসকদের ওপর হামলা ঘটনায় দু’দিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। বুধবার থেকে সব ধরনের সেবাদান কার্যক্রম পুরোদমে চলবে জানিয়ে চিকিৎসকরা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনগণকে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ঝুলে থাকা স্বাস্থ্য সুরক্ষা আইন কার্যকর ও স্বাস্থ্য পুলিশ গঠনে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।






