জনপদ

এক মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

আলুর খামার থেকে তোলা তাজা আলুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খামার থেকে তোলা তাজা আলুর সংগ্রহ, যা বাজারে বিক্রির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লোকসানের আশঙ্কায় টানা এক মাস বন্ধ রাখার পর আবারো দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু করেছেন আমদানিকারকরা।

শনিবার (৯ মার্চ ) বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতীয় ৩ টি ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু বন্দরে প্রবেশ করে।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে আলু আমদানি করেন আমদানিকারকরা। তারপর থেকে ৮ মার্চ পর্যন্ত কোনো আলু আমদানি হয়নি। শনিবার থেকে আবারও আলু আমদানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক মো. কবির হোসেন বাবু বলেন, আমরা ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করি। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেওয়ায় ১ মাস আলু আমদানি বন্ধ রাখি। বর্তমানে দেশি আলুর বাজার একটু বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখতে আবার আলু আমদানি শুরু করেছি।

বিষয়:আলু আমদানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…