চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৯ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৩৮ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
অন্যান্য
A A
নিহত শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতের গলায় আঘাতের ধরণ দেখে পুলিশ ধারণা করছে, শিশুটিকে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিতের পর লাশ বস্তাবন্দি করে ফেলে দিয়েছে হত্যাকারীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গুর পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

মৃত উদ্ধার তাহমিনা আক্তার (৭) একই এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি নূরাণী মাদ্রাসার প্রথম শ্রেণী ছাত্রী ছিল।

Banglabid

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, প্রতিদিনের মতো শনিবার সকালে তাহমিনা আক্তার স্থানীয় মাদ্রাসায় পড়তে যায়। বেলা ১১টায় মাদ্রাসার ক্লাস শেষে বাড়ি ফিরে আসে। পরে বাড়ী থেকে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বের হয়। দুপুরের পরও তাহমিনা বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধান না পাওয়ায় গাড়িযোগে মাইকিং করে প্রচারণা চালায়।

ওসি বলেন, একপর্যায়ে রাত ৯টায় শাহপরীরদ্বীপের ডাঙ্গর পাড়ায় রাস্তার পাশে স্থানীয়রা সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকতে দেখেন। পরে তারা বস্তাটি খুলে একজন মেয়ে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমেয়ের বস্তাবন্দি লাশলাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদিলের রেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারল ইংল্যান্ড

পরবর্তী

দীঘিনালায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে উপদেষ্টা নাহিদ

পরবর্তী
উপদেষ্টা নাহিদ ক্ষতিগ্রস্ত বাজারের পরিস্থিতি পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীঘিনালায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে উপদেষ্টা নাহিদ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন নৌকায় করে স্থানান্তরিত হচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা ৩৮৪

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT