আন্তর্জাতিক

৫০ বছর পর চাঁদের উদ্দেশে নাসার মহাকাশযান

নাসার মহাকাশযান চাঁদে পাঠানোর জন্য প্রস্তুত, সূর্যোদয়ের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসার মহাকাশযান চাঁদে পাঠানোর জন্য প্রস্তুত, সূর্যোদয়ের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্ধশত বছর পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা করছে নাসার মহাকাশযান আর্টেমিস-ওয়ান।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির যাত্রা শুরু হবে।

এবার কোনো মানুষ ছাড়াই আর্টেমিস ওয়ান চাঁদে যাবে। ছয় সপ্তাহর বেশি সময়ের অভিযানে মহাকাশযানটি চাঁদের চারপাশে ঘুরে আসবে।

তবে, সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মধ্যে নভোচারী পাঠাবে নাসা। ওই বছরই চন্দ্রপৃষ্ঠে কোনো নভোচারী পা রাখবেন। মহাকাশের নানা প্রতিকূল পরিস্থিতিতে ওরিয়ন ক্যাপসুল বিজ্ঞানীদের আশানুরূপ মতো কাজ করতে পারছে কি না, অভিযানে এ পর্বে তা দেখা হবে।

এই অভিযানে সাফল্য আসলেই বাকি দুই ধাপে এসএলএস রকেট এবং ওরিয়ন ব্যবহার করার ছাড়পত্র পাবে নাসা।

বিষয়:চাঁদ নাসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…