৩৭ দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে চালু হয়েছে মেট্রোরেল। সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। দীর্ঘ সময় ভোগান্তির পর মেট্রো চালু হওয়ায় খুশি যাত্রীরা। মেট্রো স্টেশন পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, কোন কারণেই যেন মেট্রো চলাচল আর বন্ধ না হয় সে ব্যাপারে সজাগ থাকবে সরকার।








