চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’ এর জয়জয়কার: বাড়লো শো, প্রযোজকের দাবি ‘সিনেমা হিট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদের সিনেমা ‘পরাণ’ নিয়ে চারদিকে দিন দিন হইচই বাড়ছে। দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকায় সিনেমাটির শো বাড়ালো রাজধানীর দুই অভিজাত সিনে থিয়েটার সিনেপ্লেক্স ও যমুনা ব্লক বাস্টার। অন্যদিকে, সপ্তাহ না যেতেই শুক্রবার থেকে ঢাকার বাইরে নতুন করে আরও বেশি সিনেমা হল পেতে যাচ্ছে রায়হান রাফীর পরিচালনায় লাইভ টেকের প্রযোজনায় নির্মিত সিনেমা ‘পরাণ’।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার-এ ‘পরাণ’ দেখতে দর্শকের উপচে পড়া ভিড় হচ্ছে বলে জানিয়েছেন এর প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। উচ্ছ্বাস নিয়ে তিনি বললেন, বুধবার থেকে সিনেপ্লেক্সের তিনটি শাখাতে পরাণ’র দুটি করে শো বাড়ানো হয়েছে। দর্শকের চাপ অতিরিক্ত লক্ষ করছি। আমি নিজেও সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে ফেসবুকে লিখেছি।

অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’-এও চলছে সিনেপ্লেক্সে। এ সিনেমার বিষয়ে জানতে চাইলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এড়িয়ে যায়।

যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাসে দেদারসে চলছে ‘পরাণ’। ধীরে ধীরে সেখানেও দর্শক চাপ বাড়ায় ঈদের দিন থেকে ‘একটি শো’ থাকলেও বুধবার থেকে ‘তিনটি করে শো’ চলছে। কর্তৃপক্ষ জানায়, দর্শকের আগ্রহের কারণে তারা শো বাড়িয়েছেন।

ব্লক বাস্টারের হেড অব অপারেশন রাজু জানান, পরাণ-এর তিন শো চলবে। ‘দিন দ্য ডে’ আট শো থাকলেও অনন্ত জলিলের ইচ্ছায় শো পাঁচটি করা হয়েছে। ২৮০ আসন হওয়ায় হাউজফুল হচ্ছিল না। শো-গুলো ৩০ মিনিট পরপর হওয়ায় দর্শক বিভ্রান্ত হচ্ছিল।

‘পরাণ’ পরিবেশনা করছে অভি কথাচিত্র। প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভি জানিয়েছেন, ‘সপ্তাহ না যেতেই পরাণ এর হল বাড়ছে। ঈদের সিনেমা হিসেবে আগে এমনটা হয়নি। মুক্তির ৫ দিনের মাথায় নতুন কিছু হলে পরিবেশিত হতে যাচ্ছে ‘পরাণ’। আগামী শুক্রবার থেকে ঈদের অন্য সিনেমা নেমে সিরাজগঞ্জ, সাভার সেনানিবাসসহ আরও ৭-৮ হলে নতুন করে ‘পরাণ’ উঠবে।

Reneta

এবার ঈদুল আযহায় অন্য সিনেমা নিয়ে বেশ মাতাতাতি চলছিল। নানা রকম প্রচারণাও চোখে পড়ছিল। ‘পরাণ’ সিনেমার প্রযোজক ও লাইভ টেকের পরিচালক ইয়াসির আরাফাত লিখিত বিবৃতি দিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা অফিসিয়ালি একবারও আওয়াজ দেইনি কিংবা প্রমোশন বিষয়ে উল্লেখ করার মতো অর্থও খরচ করিনি।

তার কথা, সিনেমা প্রেমীরা প্রত্যেকে যে যার জায়গা থেকে ‘পরাণ’কে পছন্দ করে বিনা স্বার্থে নিজেদের মতো করে সারাদেশে ছড়িয়ে দিয়েছে। পরাণ দেখে প্রত্যেকেই উপভোগ করছে। আমরা মনে করি সিনেমাপ্রেমীদের কাছে পরাণের জয়জয়কার এবং উৎসব চলছে। লাইভ টেক থেকে জানাচ্ছি, আমাদের পরাণ হিট! লাইভ টেকনোলজিস লি. এর সর্বশেষ কনটেন্ট ‘পরাণ’ হিট।

‘পরাণ’ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভ টেকের পক্ষ থেকে ইয়াসির আরাফাত বলেন, রায়হান রাফী নিঃসন্দেহে ধন্যবাদের চেয়ে বেশি পাওয়ার যোগ্য তার মেধার সাক্ষর দেখানোর জন্য। তার সঙ্গে আমাদের সামনে আরও কাজ হবে।

সিনেমার প্রধান তিনটি চরিত্রের মাধ্যমে ‘পরাণ’কে প্রাণ দিয়ে জীবন্ত করে তোলা তুখোড় অভিনেতা শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহান এর থাকছে টুপি খোলা সালাম। এর সঙ্গে জড়িত সকল কলাকুশলী, মিউজিশিয়ানদের প্রতি কৃতজ্ঞতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহানদিন দ্য ডেপরাণবিদ্যা সিনহা মিমরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেপ্লেক্সসিনেমাহাউজফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬

সর্বোচ্চ পয়েন্ট নিয়ে কারা গেল নকআউটে

জুন ২৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT