বাংলাদেশ

১ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

মেট্রোরেল ট্রেন চলাচল, রাজধানীর ট্রাফিকের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিলের মধ্যে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে চলমান ট্রেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিদ্যুতের লাইনে সমস্যার কারণে ১ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে সকালে বিদ্যুৎ লাইনে সমস্যার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। এতে অফিসগামী যাত্রীরা বিপাকে পড়েন। আগারগাঁও স্টেশনের দু-গেটে যাত্রীদের চাপ দেখা যায়।

আগারগাঁও স্টেশন কন্ট্রোলার রিয়াজুল ইসলাম জানান, ঝড়ে উড়ে আসা পলিথিন আটকে ছিল লাইনের উপর। এজন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

গত ২৭ মার্চ থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগে যেখানে মতিঝিল প্রান্ত থেকে সর্বশেষ ট্রেনটি ৮: ৪০ মিনিটে ছেড়ে যেত সেখানে ওই দিন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ছে রাত ৯টা ৪০ মিনিটে।

বিষয়:মেট্রোরেল চলাচল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…