চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফসানার পরিবারে এখন শুধুই কান্না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

মেধাবী ছাত্রী আফসানা হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁও। খুনীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ। ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে আফসানার পরিবার।

আফসানার পরিবারে এখন শুধুই কান্না। প্রিয় সন্তানের ছবি বুকে নিয়ে সদর উপজেলার কানিকশালগাঁও গ্রামে আফসানার বাড়িতে চলছে শোকের মাতম। ঠাকুরগাঁওয়ের মেধাবী ছাত্রী আফসানা ফেরদৌসি ছিলো রাজধানী ঢাকার মিরপুর সাইক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

গত ১২ আগস্ট মিরপুরের সেনপাড়ার আল-হেলাল হাসপাতালে আফসানার মরদেহ ফেলে পালিয়ে যায় ৩ যুবক। পরে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় আত্মহত্যা করেছে আফসানা। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট মেনে নিতে পাচ্ছে না আফসানার পরিবার। তাদের অভিযোগ, রবিন নামে এক ছাত্রলীগ নেতার সাথে সর্ম্পকের জের ধরেই এই হত্যাকাণ্ড।

আফসানার মা বলেন, আত্মহত্যা করার মত আমার মেয়ে আফসানা ছিল না। সরকার দলীয় রবিন টাকা দিয়ে আমার মেয়ের নামে মিথ্যে ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করেছে। সরকারের কাছে আমি এমন একটি বিচার দাবি করছি যে বিচার মানুষ দেখবে এবং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।

ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর আফসানার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ঠাকুরগাঁও। মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

ঠাকুরগাঁও জাতীয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচিত্রা দেব বলেন, আমরা তনুর হ্ত্যার প্রথম ময়নাতদন্তে দেখেছি সে ধর্ষণ হয়নি। কিন্তু পরবর্তী তদন্তে দেখা গেল সে ধর্ষিত হয়েছে। তেমনি আফসানা ময়নাতদন্তে দেখছি। পুলিশ ময়নাতদন্তের আগেই বলে দিয়েছে আফসানা আত্মহত্যা করেছে। এবং ময়নাতদন্তে তাই দেখা গেল। তাহলে পুলিশ ময়নাতদন্তের আগেই কিভাবে জানলো।

সরকারদলীয় ছত্রছায়ায় থেকে যারা হত্যাকাণ্ডকে অন্যদিকে নিয়ে যাচ্ছে তাই আমরা শংকা থেকে বলছি, আফসানার হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত থেকে বঞ্চিত হতে পারেন তার পরিবার।

উচ্চ শিক্ষার জন্য মেয়েকে ঢাকায় পাঠিয়েছিলেন স্বামী হারা সৈয়দা ইয়াসমিন। প্রিয় সন্তান ঘরে ফিরেছে লাশ হয়ে। আফসানাকে দাফন করা হয়েছে তারই প্রিয় গ্রামে। সন্তান হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে আফসানার পরিবার।

ট্যাগ: আফসানাহত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত

পরবর্তী

মার্গারিটার সাফল্যে আপ্লুত গোটা পরিবার

পরবর্তী

মার্গারিটার সাফল্যে আপ্লুত গোটা পরিবার

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় চট্টগ্রামের সার কারখানার দুর্ঘটনা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT