ইহসানুল করিম মিডিয়া অ্যাওয়ার্ড ফর মিডিয়া এক্সিলেন্স পেয়েছেন বর্ষীয়ান সাংবাদিক আফসান চৌধুরী। ইন্ডিয়ান ইন্সটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশ-এর এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ফরিদ হোসেনকে সভাপতি ও আঙ্গুর নাহার মন্টিকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ১৩ সদস্যের কমিটি করা হয়। আইআইএমসি’র প্রথম বৃত্তিধারী বাংলাদেশী ও সংগঠনটির সাবেক সভাপতি স্মরণে প্রতিবছর এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।








