চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় পর্দায় কবে আসছেন নিশো, উত্তর দিলেন ফারিয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
বিনোদন
A A
নিশো ও ফারিয়া বড় পর্দায় আসার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সময়ের জনপ্রিয় তারকা অভিনেতা আফরান নিশো। অভিনয় করেছেন বহু দর্শকপ্রিয় নাটক ও টেলিফিল্মে। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে প্রসিদ্ধ করেছেন। সম্প্রতি ওটিটিতেও দেখা যাচ্ছে তাকে। এতো জনপ্রিয়তা নিয়ে কেন বড় পর্দায় পা রাখছেন না এই অভিনেতা?

এমন প্রশ্ন অনেকের। বিশেষ করে তার ভক্ত অনুরাগীদের প্রায়শই এমন প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। অনেকে তার সিনেমায় না আসার সিদ্ধান্ত নিয়ে আফসোসও করেন! এরকম হাজারও ভক্তের প্রতিনিধি হয়ে এই প্রশ্নটিই করেছিলেন গণমাধ্যমকর্মীরা! কী উত্তর দিয়েছেন নিশো?

শুক্রবার রাতে বনানীতে বড় বোন মারিয়ার একটি ফ্যাশন হাউজ ও ব্রাইডাল শো রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। আর এই অনুষ্ঠানেই অতিথি হয়ে এসেছিলেন আফরান নিশো। শো রুম উদ্বোধন শেষে নিশো সাংবাদিকদের মুখোমুখি হন। কথা বলেন তার ক্যারিয়ার ও এই সময়ের ব্যস্ততা নিয়ে। এসময় একাধিক গণমাধ্যমকর্মী বহু চর্চিত প্রশ্নটি রাখেন।

জিজ্ঞেস করা হয়, ‘কবে বড় পর্দায় দেখা যাবে তাকে?’ সাংবাদিকের করা এমন প্রশ্নের উত্তর নিশো দেয়ার আগেই পাশ থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলে উঠেন ‘হবে হবে’!

নিশো পাত্রে পরিপাটি পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: নাহিয়ান ইমন

এরপরেই অন্য আরেকজনের প্রশ্ন, তবে কি বড় পর্দায় ডেব্যু সিনেমাতে নিশোর বিপরীতে নুসরাত ফারিয়াকেই দেখা যাবে? পাল্টা প্রশ্নে নিশো বলেন, ‘প্রথম সিনেমায় আমার বিপরীতে ফারিয়া যদি হয়, তাতে ক্ষতি কী!’ এ প্রসঙ্গে নিশো আরো বলেন, চরিত্র অনুযায়ি যাকে বেছে নেয়া হবে, আমারতো আসলে সমস্যা নেই। আমি একজন আর্টিস্ট। আমার উচিত হবে, কো-আর্টিস্ট এর সাথে তাল মিলিয়ে কাজ করা। ডিরেক্টরের কথা অনুযায়ি ঠিক কাজটা করা।

এদিকে বড়পর্দায় কাজ নিয়ে নিশোর আছে বেশকিছু পর্যবেক্ষণ। অন্তত গণমাধ্যমকর্মীদের সাথে আলাপে এ বিষয়টিই উঠে আসে। নিশো বলেন, আমিও সব সময়ই বড় পর্দায় কাজ করার কথা ভাবি। তবে বড় পর্দায় কাজ করার আগে অনেক ব্যাপার আছে। সুন্দর গল্প, টিম, ভালো মেন্টর দরকার। যেখানে গল্প থাকবে প্রধান হিরো।

এসময় নিয়মিত ওটিটিতে কাজ করার কথাও জানান নিশো। প্রসঙ্গক্রমে উঠে আসে নাটকে ভিউ সংক্রান্ত আলোচনাও। ভিউ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে নিশো বলেন, ‘ভিউ হলো কমার্শিয়াল ইলিমেন্ট। আর ভিউ কখনও ভালো কাজের মান নির্ধারক না। কিন্তু ভিউ একটা ডাটা। সেই কাজটা জনপ্রিয়তা পেয়েছে কি পায় নাই, সেই মানুষটা কতোটা জনপ্রিয়- এটা নির্ভর করে ভিউয়ের উপর। এটা একটা বিজনেস পলিসি।’

ট্যাগ: অভিনয়আফরান নিশোওটিটিচ্যানেল আইটেলিভিশননাটকনিশোনুসরাত ফারিয়াফারিয়াবড় পর্দাবড়পর্দালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নওগাঁয় পুকুরে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু

পরবর্তী

সিএসআর অ্যাওয়ার্ড জিতলো বাংলালিংক

পরবর্তী
বাংলালিংকের প্রতিনিধিরা সিএসআর অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিএসআর অ্যাওয়ার্ড জিতলো বাংলালিংক

হাস্যোজ্জ্বল যুবক ব্যক্তির মুখের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনীতের মৃত্যুতে ভক্তের আত্মহত্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT