চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিসবেনে অটোগ্রাফ শিকারির পাল্লায় বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:৩৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিসবেন থেকে: সিডনি থেকে ব্রিসবেনে পা রেখেই স্থানীয় এক অটোগ্রাফ শিকারির পাল্লায় পড়ে সাকিব আল হাসানের দল। কোচরাও রেহাই পাননি। একে একে সবার অটোগ্রাফ নিয়েছেন ব্রিসবেনের ছেলে শেইন।

টাইগার ক্রিকেটের প্রতি এই অস্ট্রেলিয়ানের প্রেম দেখে কেউই তাকে ফিরিয়ে দিতে পারেননি। খুশি মনেই ক্লিপ বোর্ডে বাংলাদেশের পতাকার নিচে একে একে কলম ঘুরিয়েছেন সবাই। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বাড়ান সহযোগিতার হাত। তাতে সহজ হয় তার কাজ।

টাইগারদের বিমান অবতরণের এক ঘণ্টা আগে থেকেই ব্রিসবেন ডোমেস্টিক এয়ারপোর্টে ছোটাছুটি করতে শুরু করেন শেইন। গায়ে তার বাংলাদেশ দলের রঙিন জার্সি। পুরো জার্সিজুড়ে বাংলাদেশের নারী দলের ক্রিকেটারদের অটোগ্রাফ।

Banglabid

২০২০ সালে সালমা-জাহানারা-রুমানারা অস্ট্রেলিয়ায় এসেছিলেন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে। সেই সুযোগটা কাজে লাগিয়েছেন এ যুবক। এবার ছেলেদের দলকে নিজ শহরে পেয়ে ষোলোআনা উসুল করে নিলেন।

শেইন বাংলাদেশ ক্রিকেটের কত বড় ফ্যান তা বোঝা গেল আলাপের পর। সাকিব-তামিম প্রজন্মের ক্রিকেটারদেরই শুধু নয়, আরও আগে থেকেই অনুসরণ করেন বাংলাদেশ দলকে।

শেইনের কাছে প্রশ্ন ছিল কত আগে থেকে বাংলাদেশের খেলা দেখেন- তিনি জানালেন, ‘রফিক, জাভেদ ওমরদের সময় থেকে।’ বাংলাদেশিদের মধ্যে মোহাম্মদ রফিকই তার সবসময়ের প্রিয় ক্রিকেটার। মাশরাফী বিন মোর্ত্তজা, শাহাদাত হোসেন রাজীব, তামিম ইকবাল, সাকিব আছেন পছন্দের তালিকায়।

Reneta

বাংলাদেশে কখনো আসেননি অথচ বাংলাদেশকে নিজের দেশের মতো করেই ভালোবাসেন। তার পেছনে কারণ এ দেশের মানুষ। শেইনের ভাষায়, ‘যাদের কোনো ইগো নেই।’ হোবার্টে পাওয়া গিয়েছিল লিটন দাসের একজন অস্ট্রেলিয়ান ভক্তকে। বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসার যে কারণ তারা জানাচ্ছেন তা খেলার চাইতেও অনেক বড়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিটর্স পিকএডিটর্স পিক-টি২০টি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টিম টাইগার্সব্রিসবেনসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT