চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধের সিদ্ধান্তে রশিদ-নবীর প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে সম্প্রতি মেয়েদের নার্সিং ও মিডওয়াইভস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে তালেবান সরকার। তাদের সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির দুই তারকা ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবী। মেয়েদের শিক্ষার গুরুত্বের কথা তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান পরিষ্কার করেছেন দুই তারকা। 

২০২১ সালে তালেবান সরকার দায়িত্ব নেয়ার পর মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি করেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষায় নিষেধাজ্ঞার পর মেডিকেল সেক্টরে নিষেধাজ্ঞা দেয়া হল। মেয়েদের খেলাধুলার উপর নিষেধাজ্ঞা তাদের পূর্ণ সদস্য দেশের মর্যাদায় প্রতিবন্ধকতার তৈরি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রশিদ খান লিখেছেন, ‘নারী ও পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনের উপর জোর দিয়ে ইসলামী শিক্ষায় একটি কেন্দ্রীয় স্থান দখল করে আছে। কুরআন উভয় লিঙ্গের সমান আধ্যাত্মিক মূল্য স্বীকার করে শিক্ষা ও স্বীকৃতিকে সমান গুরুত্ব দিয়েছে।’

‘কিন্তু গভীর হতাশা ও দুঃখের সাথে লক্ষ্য করছি আফগানিস্তানের বোন ও মায়েদের শিক্ষা ও মেডিকেল প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। এ সিদ্ধান্ত গভীরভাবে শুধু তাদের ভবিষ্যৎ নয়, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে সমাজের উপর প্রভাব ফেলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে বেদনা ও দুঃখ প্রকাশ করে তা তাদের সংগ্রামের মর্মস্পর্শী বিষয় হিসেবে কাজ করে।’

‘আফগানিস্তান আমাদের প্রিয় মাতৃভূমি, একটি জটিল সন্ধিঃক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসা খাতে পেশাদারদের নিদারুণ প্রয়োজন। নারী ডাক্তার এবং নার্সের তীব্র ঘাটতি বিশেষ করে উদ্বেগজনক, কারণ এটি সরাসরি নারীদের স্বাস্থ্যসেবা এবং মর্যাদাকে প্রভাবিত করে। আমাদের বোন এবং মায়েদের জন্য চিকিৎসা পেশাদারদের দ্বারা প্রদত্ত যত্নের সুবিধা থাকা অপরিহার্য।’

অলরাউন্ডার মোহাম্মদ নবী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘মেয়েদের মেডিকেল বিষয়ক পড়াশোনা নিষিদ্ধ করার তালেবানের সিদ্ধান্ত শুধু হৃদয় বিদারকই নয়, গভীর অন্যায়। ইসলাম সর্বদা প্রত্যেকের জন্য শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছে এবং ইতিহাস মুসলিম নারীদের অনুপ্রেরণামূলক উদাহরণে ভরা যারা জ্ঞানের মাধ্যমে বহু প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবাননবীরশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT