চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

আগামী নভেম্বরে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ১৭ নভেম্বর সিরিজ শুরু হয়ে পর্দা নামবে ২৯ নভেম্বর ফাইনাল দিয়ে। রাওয়ালপিন্ডি ও লাহোরে গড়াবে ম্যাচগুলো।

সিরিজে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ২৯ নভেম্বর ফাইনালে লড়বে। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম দুটি ম্যাচ এবং লাহোরে ফাইনালসহ বাকি ৫টি ম্যাচ গড়াবে।

চলতি বছরে দ্বিতীয়বারে মত ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে সেখানে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজ খেলছে তারা। চলমান সিরিজটির ফাইনাল গড়াবে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায়, প্রতিপক্ষ পাকিস্তান ও আফগানিস্তান।

অন্যদিকে পাকিস্তানে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল শ্রীলঙ্কার। সিরিজ থেকে টি-টুয়েন্টি সরিয়ে আরেকটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করছে পাকিস্তান। যেখানে শ্রীলঙ্কার পাশাপাশি যুক্ত হয়েছে আফগানিস্তান। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজটি দিয়ে প্রথমবারে মত পাকিস্তানে এসিসি ও আইসিসি ইভেন্ট ছাড়া কোনো সিরিজ খেলবে আফগানিস্তান। এর আগে ২০২৩ সালে এশিয়া কাপের দুটি ম্যাচ এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলেছিল আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজের সূচি
১৭ নভেম্বর: পাকিস্তান-আফগানিস্তান (রাওয়ালপিন্ডি)
১৯ নভেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান (রাওয়ালপিন্ডি)
২২ নভেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা (লাহোর)
২৩ নভেম্বর: পাকিস্তান-আফগানিস্তান (লাহোর)
২৫ নভেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান (লাহোর)
২৭ নভেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা (লাহোর)
২৯ নভেম্বর: ফাইনাল (লাহোর)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজপাকিস্তানরাওয়ালপিন্ডিলাহোরলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT