চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩৯১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের পুলিশ এশিয়া কাপে পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে দুদলের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ৩৯১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সবাই আফগান নাগরিক।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে জড়িতদেরকে শারজাহ পুলিশ ৩ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭৭,৬৫৭ টাকা) জরিমানা করেছে। সহিংসতার জন্য তাদের আরব আমিরাতের ভিসা বাতিল করে বহিষ্কার করা হতে পারে।

লো স্কোরিং ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল আফগানিস্তান। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১১ রান, হাতে ছিল এক উইকেট। ফারুকির হাতে বল তুলে দেন অধিনায়ক নবি। প্রথম দুই বলে লং অফের উপর দিয়ে ছক্কা মারেন নাসিম শাহ। এক উইকেটের নাটকীয় জয় পায় পাকিস্তান। ম্যাচের উত্তেজনার প্রভাব পড়ে গ্যালারিতেও। দুদলের সমর্থকরা রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Banglabid

আফগান সমর্থকরা পরাজয় মানতে না পেরে শারজাহ স্টেডিয়ামের ক্ষতিসাধন শুরু করে দেয়। উগ্র আচরণের এক পর্যায়ে তারা পাকিস্তানের সমর্থকদের আঘাত করতে শুরু করে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে, উগ্র সমর্থকদের একাংশ গ্যালারির চেয়ার টেনে উপড়ে ফেলছে।

অবশ্য উত্তেজনার শুরুটা মাঠেই হয়েছিল। পাকিস্তানি ব্যাটার আসিফ আলী আউট হওয়ার পর মেজাজ হারিয়ে আফগান পেসার ফরিদ আহমেদকে ব্যাট দিয়ে মারতে যান। কোনোমতে তাদের সামলান আম্পায়ার-সতীর্থরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ ২০২২পাকিস্তানলিড স্পোর্টসসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT