চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে খেলার প্রত্যয়ের কথা জানালেন মা হারানো আফগান অধিনায়ক 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবশ্যই শতভাগ সেমিফাইনালের স্বপ্ন দেখছি। আমরা সেমিফাইনালে ওঠার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। যদি এমনটা ঘটে, তবে সেটা দেশের জন্য বড় অর্জন হবে। আমি তিন মাস আগে আমার মাকে হারিয়েছি। আমার পরিবার অনেক কষ্টে আছে। সেমিফাইনালে ওঠা একটি বড় অর্জন হবে। সবার আগে দেশের জন্য, আমার পরিবারের জন্যও।’ 

নেদারল্যান্ডসকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ জমিয়ে দেয়ার পর এ কথাগুলোই বলেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। সাত ম্যাচে চার জয়ে ৬ পয়েন্ট নিয়ে আফগানরা বর্তমানে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে।

টসে জিতে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস ৪৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে। জবাবে আফগানরা ১৮.৩ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। আফগান অধিনায়ক জানালেন, দলের ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।

Banglabid

‘আমরা ভালো বোলিং করেছি। কিন্তু রান তাড়ায়ও ভালো। টানা তৃতীয়বার আমরা সফলভাবে লক্ষ্য তাড়া করেছি। এই বিশ্বকাপে আমরা সবাই খুব ঐক্যবদ্ধ। আমরা জয় উপভোগ করছি। খেলোয়াড়রা সবাই জয়ের কথা ভাবছে।’

সম্প্রতি ১০ লাখ আফগান অভিবাসীকে বহিষ্কার করেছে পাকিস্তান। ৪০ লাখের বেশি আফগান অভিবাসী এবং শরণার্থী পাকিস্তানে রয়েছে, যাদের মধ্যে প্রায় ১৭ লাখ মানুষ নথিভুক্ত নয়। ২০২১ সালে আফগানরা অভিবাসীদের সবচেয়ে বড় অংশ তৈরি করে। তালেবানরা আফগানিস্তান পুনরুদ্ধার করার পরে অনেকেই এসেছিল পাকিস্তানে। এর আগে ১৯৭৯ সালের সোভিয়েত আক্রমণের পর থেকে একটি বড় সংখ্যক মানুষ পাকিস্তান আসতে শুরু করে।

খেলা শেষে পাকিস্তান থেকে বিতাড়িত আফগানদের জন্য জয় উৎসর্গ করে শহিদী বলেন, ‘এই মুহূর্তে অনেক উদ্বাস্তু মানুষ সংগ্রাম করছে। আমরা তাদের ভিডিও দেখছি এবং তাদের জন্য দুঃখিত। এই কঠিন সময়ে আমরা তাদের সাথে আছি। বেদনাগ্রস্ত এবং ঘরে ফিরে আসা সকলকে আমি এই জয় তাদের উৎসর্গ করতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসলিড স্পোর্টসশহিদী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT