ক্রিকেট

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত-আফগানিস্তান

অভিনন্দন ও আলোচনা করছে ভারত ও আফগানিস্তান ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও আফগানিস্তান ক্রিকেটাররা ম্যাচের আগে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হলেও ভারতের বিপক্ষে সাদা বলে কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা দলটির আক্ষেপ শেষ হতে চলেছে এবার। টি-টুয়েন্টি সিরিজ খেলতে আফগানদের নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। সাদা বলের খেলায় এটি আফগানদের বিপক্ষে রোহিত-কোহলিদের প্রথম সিরিজ। ২০১৮ সালে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল দুদল।

১১ জানুয়ারি মোহালিতে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ১৪ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ম্যাচ ও ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচটি খেলবে তারা।

ভারত বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। হারিয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানও নেদারল্যান্ডসকে। মোট চারটি ম্যাচ জিতে আসর শেষ করেছে টেবিলের ছয়ে থেকে। একইসঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানরা। এর আগের দুটি বিশ্বকাপে কেবল একটি ম্যাচ জিতেছিল তারা।

বিষয়:আফগানিস্তান টি-টুয়েন্টি সিরিজ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…