চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দূতাবাস কার্যক্রম বন্ধ করেছে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশের দূতাবাস ভবনের সামনে সুন্দর উদ্যান ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে আফগানিস্তান দূতাবাস আজ থেকে তাদের কার্যক্রম স্থগিত করেছে। ভারত সরকারের সমর্থনের অভাব, আফগানিস্তানের স্বার্থে প্রত্যাশা পূরণে অক্ষমতা এবং কর্মী ও সম্পদের ঘাটতির কারণে আফগানিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) আফগানিস্তান দূতাবাস ঘোষণায় আরও উল্লেখ করেছে, আফগানিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং বন্ধুত্বের কথা বিবেচনা করে সতর্কতার সাথে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে তারা।

Banglabid

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি গভীর দুঃখের, অনুশোচনা এবং হতাশার হলেও ভারতের নয়াদিল্লিতে আফগানিস্তান তার দূতাবাস কার্যক্রম সিদ্ধান্ত নিয়েছে।

নয়াদিল্লিতে আফগান দূতাবাসের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে। ফরিদ মামুন্দজে আশরাফ ঘানি সরকার কর্তৃক নিযুক্ত ছিলেন এবং তালেবান বাহিনী কর্তৃক আফগানিস্তানের দখল নেয়ার পরও ২০২১ সালের আগস্টে তার ভূমিকা অব্যাহত রেখেছিলেন।

এই সিদ্ধান্ত নেয়ার পিছনে দূতাবাস কিছু কারণ উল্লেখ করেছে।

Reneta

প্রথম কারণ হিসেবে তারা বলছে, আফগানিস্তানে পরিকল্পনা কার্যকরভাবে পরিচালনা করতে বাধা দেয়া। তারা অভিযোগ তুলেছে, ভারত সরকার তাদের অপরিহার্য সহায়তা প্রদানে ব্যর্থ হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে , ভারতে কূটনৈতিক সমর্থনের অভাব এবং কাবুলে একটি বৈধ কার্যকরী সরকারের অনুপস্থিতির কারণে আফগানিস্তান এবং এর নাগরিকদের সর্বোত্তম স্বার্থের জন্য প্রয়োজনীয় প্রত্যাশা এবং প্রয়োজনীয়তা পূরণে আমরা আমাদের ত্রুটিগুলো স্বীকার করি।

দূতাবাস দাবি করেছে, অপ্রত্যাশিত পরিস্থিতিতে দূতাবাসের কর্মী এবং সংস্থান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। দূতাবাসের পরিচালনা চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে গেছে।

ভারত এখনও আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আফগান মাটি ব্যবহার রোধ করার দাবি জানিয়েছে।

দিল্লিতে আফগান দূতাবাস ২০২৩ সালের এপ্রিল-মে মাসে ক্ষমতার লড়াইয়ের সম্মুখীন হয়েছিল, যখন তালেবানরা বর্তমান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজেকে ক্ষমতাচ্যুত করেছে। তবে, দূতাবাস একটি বিবৃতি জারি করে জোর দিয়ে বলেছে যে, তাদের নেতৃত্বের কোনো পরিবর্তন হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবন্ধভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT