আন্তর্জাতিক

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের প্রভাবের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিসমোগ্রাফে শক্তিশালী ভূমিকম্পের সংকেত দেখানো হয়েছে, যা আফগানিস্তানে অনুভূত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক ভূমিকম্পের ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তানের মাটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ অক্টোবর) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৬.৩ কিমি (চার মাইল) গভীরতায় আঘাত হানে ভূমিকম্পটি।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, আগের ভূমিকম্পগুলোতে যারা মারা গেছেন তাদের ৯০ শতাংশেরও বেশি ছিলেন নারী ও শিশু।

ইউএসজিএস তার প্রতিবেদনে বলেছে, সর্বশেষ কম্পনের কেন্দ্রস্থল ছিল ইরানের সীমান্তের কাছে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

বিষয়:৬.৩ মাত্রার ভূমিকম্প আফগানিস্তান ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…