চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্ন আফগানিস্তানকে দেখল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভিন্ন এক আফগানিস্তানকেই দেখল ইংল্যান্ড। চার-ছক্কার ফুলঝুরিতে বিশ্বচ্যাম্পিয়নদের এক প্রকার ভয় ধরিয়ে দিয়েছে আফগানরা, গড়েছে বড় সংগ্রহের সম্ভাবনা। রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো ফিফটিতে ইংলিশদের বিপক্ষে ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে দলটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ বলে ৪ রান করে ক্রিজে আছেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি এবং সমান বলে একই রান সঙ্গ দিচ্ছেন আজমাতুল্লাহ ওমরজাই।

শুরুতে ব্যাটে নেমে ইংলিশদের কিছুটা ঘাবড়ে দেয় আফগানিস্তান। ৮ চার ও ৪ ছক্কায় ৫৭ বলে ৮০ করা গুরবাজকে ফিরিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছে ইংল্যান্ড। ৪৮ বলে ২৮ রান করে আদিল রশিদের বলে আউট হন ইব্রাহিম জাদারানও। তার আগে ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ১১৪ রান তুলে চমক দেখায় আফগানিস্তান।

এবার বাংলাদেশ ও ভারতের বিপক্ষে আগের দুম্যাচের কোনোটিতেই জয় পায়নি আফগান দলটি। অন্যদিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় তুলে নেয় ইংলিশ দলটি।

দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে সবশেষ ম্যাচে প্রায় ৮০০ রান উঠেছিল। বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪২৮ রান করেছিল সাউথ আফ্রিকা, জবাবে শ্রীলঙ্কা থেমেছিল ৩২৬ রানে।

এমন দাপুটে ম্যাচের আভাস অবশ্য আগেরদিন সংবাদ সম্মেলনে দিয়েছিলেন অভিজ্ঞ ইংলিশ ব্যাটার জো রুট। প্রতিপক্ষ আফগানদের কোচ সাবেক ইংলিশ ব্যাটার জোনাথন ট্রট। তিনি যেকোনো মূল্যে এই ম্যাচে জিততে চান। ভালো শুরুর পর আফগানরা দ্রুত উইকেট হারানোয় ম্যাচে ফিরেছে ইংল্যান্ড, দেখার এখন আক্রমণ-পাল্টা আক্রমণ শেষঅবধি কোথায় পৌঁছায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩গুরবাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT