ক্রিকেট

টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন হৃদয়

বাংলাদেশি ক্রিকেটার হৃদয় সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে বাংলাদেশি ক্রিকেটার হৃদয় মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাউথ আফ্রিকা সিরিজ চলকালীন আলোচনায় ছিল নাজমুল হোসেন শান্ত’র সব ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার বিষয়ে। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার নেতৃত্বেই খেলবেই বাংলাদেশ। বাকি দুই ফরম্যাট নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টুয়েন্টির নেতৃত্বে তাওহীদ হৃদয়ের নাম শোনা যাচ্ছিল। তবে বিসিবির উপরই বিষয়টি ছেড়ে দিতে টাইগার টপঅর্ডার ব্যাটার।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানিস্তান। আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর সিরিজের তিনটি ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। সিরিজ সামনে রেখে শনিবার সন্ধ্যায় ঢাকায় ছেড়েছে প্রথম ভাগের বাংলাদেশ দল। সফরের বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা রোববার আরব আমিরাতের উদ্দেশে পাড়ি দিবেন। প্রথম ধাপে দেশে ত্যাগের আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাওহীদ হৃদয়। সেখানে জানান এমন।

‘এ বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তারা ভালো জানেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে যাওয়া উচিত, তাকেই দেয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’

অধিনায়কত্বের বিষয়ে না, বরঞ্চ আফগান সিরিজে মনোযোগ দিতে চান হৃদয়। বলেছেন, ‘আমি এই বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, ওটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’

বিষয়:আফগানিস্তান আরব আমিরাত বাংলাদেশ শারজাহ হৃদয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…