ক্রিকেট

চমক রেখে বাংলাদেশ সিরিজের দল দিলো আফগানিস্তান

আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে নতুন জার্সি পরে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা নতুন জার্সি পরে মাঠে প্রস্তুত, বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানবাহিনী। আসন্ন সিরিজ সামনে রেখে চমক রেখে দল দিয়েছে দলটি।

নভেম্বরের ৬, ৯ ও ১১ তারিখে সিরিজের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। মঙ্গলবার ১৯ সদস্যের দল দিয়েছে তারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করা সেদিকউল্লাহ অটল। চোটের কারণে দলে নেই তারকা স্পিনার মুজিব-উর-রহমান, নেই ওপেনার ইব্রাহিম জাদরানও।

হাশমতউল্লাহ শহিদির নেতৃত্বে রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবী, ফজলহক ফারুকি ও রশিদ খানদের মতো তারকাদের নিয়ে দল সাজিয়েছে আফগানিস্তান। তারকা স্পিনার নূর আহমেদও ফিরেছেন দলে।

আফগানিস্তান স্কোয়াড : হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

বিষয়:আফগানিস্তান ওয়ানডে সিরিজ বাংলাদেশ শারজাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…