চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামের কাছেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভিয়েতনাম দলের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাইয়ে গ্রুপপর্বে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে বড় হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে গুয়ামের বিপক্ষে ড্র। তৃতীয় ম্যাচে ভিয়েতনামের কাছেও হেরেছে লাল-সবুজের দলটি।

ঘরের মাঠে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়েছে ভিয়েতনাম। স্বাগতিকদের একটি গোল এসেছে বাংলাদেশ ডিফেন্ডার শাকিল তপুর পা থেকে। বাকি তিন গোল করেছেন মিন তিয়েন, কুয়াং দুয়েত ও কং ফুয়ং। বাংলাদেশের একমাত্র গোলটি করেছেন পিয়াস আহমেদ নোভা।

ম্যাচের শুরুতে পিছিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে লেফট উইং থেকে বক্সে কিক করেন নিগুয়েন লে ফাত। বাংলাদেশ ডিফেন্ডার শাকিল তপুর পায়ে লেগে বল নিজেদের জালেই জড়ায়। ২৫ মিনিটে বড় ভুল করে বসেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। সতীর্থদের পাসে আসা বল ক্লিয়ার না করে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। ভিয়েতনাম ফরোয়ার্ড মিন তিয়েন সেই সুযোগ কাজে লাগিয়ে মাহিন থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠান। ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল।

Banglabid

বিরতির আগে একটি গোল শোধ করে বাংলাদেশ। ৪০ মিনিটে লেফট উইং থেকে আসাদুল ইসলাম সাকিবের ক্রসে দুর্দান্ত হেডে ভিয়েতনামের জালে বল পাঠান পিয়াস আহমেদ নোভা। মিনিট দুয়েক পর ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে বাংলাদেশের জালে বল পাঠান কুয়াং দুয়েত। ৩-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল।

বিরতির পর দুদলই লড়াই করেছে। বাংলাদেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। ছন্দে থাকা ভিয়েতনাম ৭১ মিনিটে চতুর্থ গোলটি পেতে পারত। লেফট উইং থেকে আসা বল সহজ সুযোগ থাকার পরও জালে পাঠাতে ব্যর্থ হন মিন তাম। ৮০ মিনিটে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। ডানপাশ থেকে নেয়া ফ্রি-কিকে মাহিনকে পরাস্ত করেন কং ফুয়াং। ৪-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গ্রুপপর্বে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান। রোববার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে লড়াই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাইএএফসিবাংলাদেশভিয়েতনামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT