চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহনবাগানের কাছে হেরে বিদায় আবাহনীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি কাপ সাউথ জোন প্লে-অফে ভারতের মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেড। কলকাতার সল্ট লেকে মঙ্গলবার ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি কাছে হেরেছে ৩-১ গোলে । প্রথমে এগিয়ে গিয়েও পরে চাপ সামলাতে পারেনি মারিও লেমোসের দল।

খেলার দ্বিতীয় মিনিটেই আক্রমণে যায় মোহনবাগান। সে যাত্রায় গোলরক্ষক শহিদুল ইসলামের দৃঢ়তায় গোলের হাত থেকে বেঁচে যায় আবাহনী। ১২ মিনিট পর্যন্ত মোহনবাগানের সাথে নীল জার্সিধারীরা সমানতালে খেলতে থাকে।

এরপরের সুযোগটি কাজে লাগায় বাংলাদেশের ক্লাবটি, ১৭ মিনিটে এগিয়ে যায়। ঢাকার ক্লাবটিকে আনন্দে ভাসান বিশাল কেইথ। ডি বক্সের মধ্য থেকে বাঁপিয়ে গোলমুখে শট নেন আবাহনীর খেলোয়াড়। বল গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে যায়। সুযোগ হাতছাড়া করেননি কেইথ, বল জালে জড়িয়ে দেন। ১-০ গোলে এগিয়ে যায় আবাহনী।

গোল হজম করে আক্রমণাত্মক হয়ে উঠে কলকাতার ক্লাবটি। সমতা ফিরতে খুব বেশি দেরি হয়নি তাদের, ৩৫ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। কোলাসাওকে ডি বক্সের মধ্যে ফাউল করা হয়। ৩৭ মিনিটে পেনাল্টি কিক থেকে সমতায় আসে মোহনবাগান।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বল গোলবারে লেগে ফেরে। প্রথমার্ধে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় আবাহনীর। এরপর দু’দলের মধ্যে বেশ কিছু সময় এলোমেলো খেলা চলার মাঝে বিরতির বাঁশি বাজে।

স্বাগতিকদের এগিয়ে নিতে খুব বেশি দেরি হয়নি। খেলার ৫৮ মিনিটে নিজেদের ভুলে বল জালে জড়ায় আবাহনী। দুই মিনিট পর আবারও গোলের দেখা পায় মোহনবাগান, এবার গোল করেন সাদিকু। কর্নার থেকে দ্রুত শট নেন বোমাউস, শহিদুল সেটি ঠেকালেও বল চলে যায় কোলাকোর কাছে। তার অ্যাসিস্টে গোল করেন সাদিকু, ৩-১তে এগিয়ে যায় মোহনবাগান।

Reneta

৭৭ মিনিটে দূরপাল্লার শটে ডি বক্সের মধ্যে বিশাল কেইথ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। হেডে বল গোললাইনের বাইরে যায়। ৮০ মিনিটে আরও একটি সুযোগ পেলেও তাতে ব্যর্থ হয় আবাহনী।

শেষদিকে আবাহনী অনেক চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি। পরাজয় সঙ্গী করে আসর থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশের অন্যতম সফল দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীকলকাতাকামিন্সঢাকাবিশালমোহনবাগানরহমতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT