চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু নির্মূলে ঢাকা উত্তর সিটির বিশেষ অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এডিস মশা নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এসময় বিভিন্ন ভবন ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করেন।

এর অংশ হিসেবে ডিএনসিসির অঞ্চল-০৪ এর আওতাধীন ১৩ নং ওয়ার্ডে ডেঙ্গু বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারসিয়া সুলতানা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পশ্চিম মনিপুর এলাকায় নির্মানাধীন ভবনের লিফটের হোলে এডিসের লার্ভা থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-৩ এর আওতাধীন এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও অঞ্চল-১ এর আওতাধীন ১নং ওয়ার্ডের উত্তরা সেক্টর নং ৭, ৯ ও ১০ এবং ওয়ার্ড ১৭ এর নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, কুড়াতলী ও জোয়ার সাহারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ী ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লট, ড্রেন ঝোপঝাঁড়ে কিউলেক্স মশক বিরোধী অভিযান ও সমন্বিততভাবে এডিশ বিরোধী অভিযানে ৩টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় মোট ৪৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল ১০ এর আওতাধীন ৩৭ নং ওয়ার্ড এলাকায় এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী জিয়াউল বাসেত। এসময় এডিশ মশার লার্ভা থাকায় ৩টি বাড়িতে ৩টি মামলায় ৩৩,০০০ টাকা জরিমানা আদায় ও অপর একটি বাসায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

Reneta

অঞ্চল ২ এর আওতাধীন পল্লবী এলাকায় অভিযানকালে নির্মানাধীন ভবন ও বিল্ডিং এ এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় ৩০,০০০টাকা জরিমানা আদায় করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এই অভিযান পরিচালনা করেন।

অঞ্চল ৬ এর আওতাধীন ৫১ নং ওয়ার্ড এর সেক্টর ১২ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন অভিযান পরিচালনা করেন। এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ১টি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ১০সেপ্টেম্বর সকালে রাজধানীর উত্তরায় আজমপুর এলাকায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে সপ্তাহ ব্যাপী বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এডিস মশার লার্ভাজরিমানা
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবিকতার ঘটনায় আবারও আলোচিত যশোর: মা ও শিশুর জন্য প্রধানমন্ত্রীর উপহার

এপ্রিল ৩০, ২০২৬

‘যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে’

এপ্রিল ৩০, ২০২৬

আবেগ, অশ্রু আর রেকর্ডের ফুলঝুরি!

এপ্রিল ৩০, ২০২৬

‘বেশি জুম করবেন না’- ক্যামেরাম্যানকে কারিশমা!

এপ্রিল ৩০, ২০২৬

বিশ্বকাপ দেখার আনন্দও হারালেন ব্রাজিল সমর্থক কৃষক সিরাজ

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT