শিক্ষা

নতুন শিক্ষাক্রম বদল নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনা করছেন, যা শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে পারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের বর্তমান বিভিন্ন পর্যায়ে যে শিক্ষক আছে, তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান শিক্ষাক্রম আমাদের দেশের জন্য সবক্ষেত্রে উপযোগী, তাও মনে করছি না। এটা তো বাস্তবায়ন হচ্ছেও না। বিশেষ করে মূল্যায়ন পদ্ধতি।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সুতরাং আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও, এমনভাবে ফিরে যাব না যে-এটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা (শিক্ষার্থীরা) যা পড়ে ফেলেছে, তার সঙ্গে মিল রাখতে হবে। সে জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে।

বিষয়:নতুন শিক্ষাক্রম শিক্ষা উপদেষ্টা শিক্ষাক্রম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…