চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক আগ্রহ তুঙ্গে, ‘হাওয়া’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২২
বিনোদন
A A

ট্রেলার ও গান দিয়ে আগেই আলোচনায় এসেছে নাটক ও বিজ্ঞাপন বানিয়ে মুন্সিয়ানা দেখানো মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘হাওয়া’।

শুক্রবার (২৯ জুলাই) মুক্তি পেতে যাওয়া চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল , নাসির উদ্দিন, সুমন আনোয়ার, নাসির উদ্দিন অভিনীত এ ছবিটি দেশজুড়ে রীতিমত হইচই ফেলে দিয়েছে। সিনেপ্রেমী দর্শকের পাশাপাশি মুক্তির আগে দেশের মাল্টিপ্লেক্স কেন্দ্রিক হল মালিকদের আগ্রহের শীর্ষে ‘হাওয়া’!

এ কারণে মুক্তির কয়েকদিন আগ থেকে ‘হাওয়া’র অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। সোমবার দুপুরে মুঠোফোনে দেশের একাধিক সিনে থিয়েটারের মালিক ও হল ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের সঙ্গে আলাপ করলে তারা চ্যানেল আই অনলাইনকে জানান, হাওয়া নিয়ে সর্বত্রই দর্শক আগ্রহ তুঙ্গে। তাই অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে।

আলাপ করে জানা যায়, শ্যামলী কমপ্লেক্স, রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)-এ ইতোমধ্যে ‘হাওয়া’র অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। শুক্র-রবি মুক্তির প্রথম ৩দিন দিনের টিকেট বেশি বিক্রি হয়েছে। মঙ্গলবার থেকে কেরানিগঞ্জের লায়ন সিনেমাস, চট্টগ্রামের সুগন্ধাতে হাওয়া’র অগ্রিম টিকেট পাওয়া যাবে।

ঢাকার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে তারা ‘হাওয়া’র অগ্রিম টিকেট ছাড়বে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আশা করছেন, সবগুলো শাখায় ‘হাওয়া’ চলবে। এছাড়া বুধবার থেকে অগ্রিম টিকেট ছাড়বে চট্টগ্রামের দুটি আধুনিক সিনে থিয়েটার সিলভার স্ক্রিন ও সিনেমা প্যালেস।

ঢাকার বাইরে বগুড়ার সিনে থিয়েটার মধুবন ও মমইন দুটিতেই হাওয়া চলবে। খুলনার শঙ্খ ও লিবার্টি দুই হলেই প্রদর্শিত হবে সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্পে নির্মিত ছবি ‘হাওয়া’।

Reneta

সান কমিউনিকেশনের প্রযোজনায় ‘হাওয়া’ মুক্তির পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটির কমিউনিকেশন সুপারভাইজার হৃদয় জুলফিকার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘হাওয়া’র সাউন্ড ও ভিজুয়াল খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশে সব হলের সাউন্ড সিস্টেম ও স্ক্রিন উপযুক্ত নয়। এ জন্য বেছে বেছে সিনেমা হলে মুক্তি দিচ্ছি। ইতোমধ্যে ২৪টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। প্রথম সপ্তাহে এক্সপেরিমেন্টাল হিসেবে দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চলজুলাইতুষিমেজবাউর রহমান সুমনরাজলিড বিনোদনসমুদ্রসিনেমা হলসুমনহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT