চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপ, প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ১৫, মে ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপের দৃশ্য, প্রতিবাদ ও প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি এ ঘটনাকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে বলেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (১৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা একদিকে যেমন নৈতিকভাবে অগ্রহণযোগ্য, তেমনি গণতান্ত্রিক আন্দোলনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, আপনাদের দাবির প্রতিনিধিত্ব করতেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। এ ধরনের হঠকারী আচরণ কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। বরং আন্দোলনের গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ সমঝোতার সম্ভাবনাই এতে ক্ষতিগ্রস্ত হয়। এমন ঘটনার পর আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা দেওয়া।

এদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জনদাবির মুখে উপদেষ্টাদের সামনে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দায়িত্ব এড়িয়ে চলছে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি—এটা সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলে।

উল্লেখ্য, সন্ধ্যায় তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান নেন। রাত সোয়া ১০টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম ‘উস্কানি’ মন্তব্য করলে শিক্ষার্থীরা ক্ষোভে স্লোগান দেয়। একপর্যায়ে তার মাথায় বোতল পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহফুজ আলমহাসনাত আব্দুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT