চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

মোঃ শফি উল্লাহ রিপন মোঃ শফি উল্লাহ রিপন
১১:০৬ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২৬
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি; শুধু চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে। আগে এক পক্ষ চাঁদাবাজি, মাদক ও মামলা বাণিজ্য করত, এখন আরেক পক্ষ একই কাজ করছে।

বৃহস্পতিবার ৯ জুলাই রাতে ফেনীর সোনাগাজী পৌর চত্বরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে কেন্দ্রীয় নেতারা সোনাগাজী বাজারে পদযাত্রায় অংশ নেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণ চাঁদাবাজ ও দুর্নীতির অবসান চেয়েছিল। কিন্তু বাস্তবে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, অপরাধের ধরন বদলায়নি। আগে যারা মাদক ও মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল, এখন অন্যরা একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকার বিদ্যুতের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মানুষ লোডশেডিংয়ে ভুগছে। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও কর্মসংস্থান সৃষ্টি হয়নি; বরং মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে।

দুর্নীতির প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপির বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করা সম্ভব হবে না। আমাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না। দুর্নীতিবাজ রাজনীতিকে কঠিন করে তুলতেই আমরা রাজনীতিতে এসেছি।

বেকারত্বের বিষয় তুলে ধরে তিনি বলেন, যে চাকরির আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল, সেই আন্দোলনের দাবির অন্যতম বিষয় ছিল কর্মসংস্থান। কিন্তু এখনও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না। দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। গত ছয় মাসে একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করা যায়নি।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ‘ঈদের পর বিশেষ অভিযান’ এর ঘোষণা দেওয়া হলেও বাস্তবে কার্যকর কোনো অভিযান দেখা যায়নি। পরিস্থিতির পরিবর্তন না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে।

ট্যাগ: এনসিপিহাসনাত আব্দুল্লাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

পরবর্তী

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

পরবর্তী

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT