বাংলাদেশ

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

ঢাকার বাস টার্মিনালে বিভিন্ন বাস ও যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বাস টার্মিনালে বিভিন্ন বাস ও যাত্রীরা ভিড় করছে, যাত্রা ও পরিবহন ব্যবস্থা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৬ মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট এই অগ্রিম বিক্রির আওতায় থাকবে।

বুধবার (১৪ মে) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে জানিয়েছেন, ১৬ মে শুক্রবার থেকে বাসের মালিকেরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন।

তিনি আরও বলেন, অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন–উভয় মাধ্যমেই টিকিট পাবেন।

এসি বাসের ভাড়ার বিষয়ে রাকেশ বলেন, গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না, ফলে মালিকেরা তাদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী একটা ভাড়া নির্ধারণ করেন। এবার আমরা মালিকেরা বসেছি এবং এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়:টিকেট বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…